• Aadhar Card, Voter Card, Pan Card Details 1 title

    Aadhar Card:Used as proof of identity. Required for government services and benefits. Helpful for bank and mobile connections. Voter Card:Needed to cast your vote. Ensures your right as a citizen. Also used as identity proof. PAN Card:Required for income tax purposes. Used in banking and financial transactions. Needed for filing taxes. Colour Photo:Used to identify a person. Required in various forms and documents. Helps in identity verification.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 6 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 7 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 8 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

ওয়েস্ট বেঙ্গল ANM GNM 2026 ভর্তি নতুন ভাবে শুরু -জানুন সম্পূর্ণ তথ্য

ওয়েস্ট বেঙ্গল   ANM GNM 2026 ভর্তি  নতুন ভাবে শুরু -জানুন সম্পূর্ণ তথ্য



        পশ্চিমবঙ্গের নার্সিং কোর্সে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য বড় আপডেট এসেছে। West Bengal Joint Entrance Examinations Board ইতিমধ্যেই ANM ও GNM কোর্সের জন্য ২০২৬ সালের অফিসিয়াল ইনফরমেশন বিজ্ঞপ্তি  প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে  আবেদন থেকে পরীক্ষা—সবকিছু নিয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে। অতএব ভর্তি হওয়ার আগে বা  আবেদন করার আগে পুরো বিষয়টি পরিষ্কারভাবে জেনে নেওয়া খুবই জরুরি।

            ২০২৬ সালের ১০ই মার্চ ANM ও GNM কোর্সের আবেদন পদ্ধতি ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এখানে যারা আবেদন করবেন তাদের সমস্ত গুরুত্ব পূর্ণ তথ্য যেমন - আবেদনের যোগ্যতা কি? আবেদন প্রক্রিয়া কি? সিলেবাসে কি কি থাকবে, ইত্যাদি জানতে হলে নিচের দেওয়া সমস্ত বিষয় গুরুত্ব সহকারে পড়বেন। 

_____________________________________

📅 পরীক্ষা কবে হবে?

এই চলতি বছর ২০২৬ সালের ANM GNM প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ জুন ২০২৬ (রবিবার)।

সময়: দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট।

________________________________________

🎓 করা করা  আবেদন করতে পারবেন?

এই ANM  ও GNM  এ  আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে— যেমন -

১. আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।  

২. ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ন্যূনতম ১৭ বছর বয়স পূর্ণ হতে হবে।

৩. উচ্চমাধ্যমিক (10+2) পরীক্ষায় কমপক্ষে ৪০% নম্বর থাকতে হবে। 

৪. ইংরেজি বিষয়টি পাস করা বাধ্যতামূলক। 

৫. ভোকেশনাল স্ট্রিম থেকেও নির্দিষ্ট শর্তে আবেদন করা যাবে। 

________________________________________

📝 কীভাবে আবেদন করবেন?

আবেদনকারীকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে—

১. শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করা যাবে। 

২. একটি সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকা আবশ্যক। 

৩. আবেদন ফি: SC/ST/OBC/EWS: ₹300 টাকা।  General: ₹400 টাকা।  

৪. কাউন্সেলিংয়ের সময় সব অরিজিনাল ডকুমেন্ট যাচাই করা হবে।

 

📌 আবেদন কারীর  প্রয়োজনীয় ডকুমেন্ট :-

১. আধার/ভোটার কার্ড। 

২. জন্মতারিখের প্রমাণ পত্র। 

৩. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। 

৪. ডোমেসিয়াল  সার্টিফিকেট। 

৫. কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)। 

________________________________________


📊 পরীক্ষা প্যাটার্ন কেমন হবে?

পরীক্ষা হবে OMR ভিত্তিক এবং সব প্রশ্নই হবে MCQ টাইপের।

       বিষয়                প্রশ্ন সংখ্যা          নম্বর

       জীবন বিজ্ঞান             ৪০                   ৫০

       ভৌত বিজ্ঞান             ২০                   ২৫

       ইংরেজি                     ১৫                   ১৫

       গণিত                     ১০                   ১০

       সাধারণ জ্ঞান             ১০                   ১০

       লজিক্যাল রিজনিং       ৫                     ৫

       মোট                           ১০০                 ১১৫

________________________________


💰 স্টাইপেন্ড এর সুবিধা :-

এই সরকারি প্রতিষ্ঠানে ANM (R) ট্রেনিং চলাকালীন ছাত্রীরা প্রতি মাসে ₹500 করে স্টাইপেন্ড পাবেন।

________________________________________

📄 ডুপ্লিকেট ডকুমেন্ট :-

যদি কোনো ছাত্র -ছাত্রী দেড় অ্যাডমিট কার্ড বা রাঙ্ক  কার্ড হারিয়ে যায়, তাহলে রেজাল্ট প্রকাশের ৬০ দিনের মধ্যে ₹500 ফি দিয়ে ডুপ্লিকেট কপি তোলা যাবে।

________________________________________

☎️ যোগাযোগ নম্বর :-

যেকোনো সমস্যায় জন্য যোগাযোগ করতে পারেন—নীচের দেওয়া নম্বরে -

১. টোল ফ্রি: 1800-123-4782 (Extn-2) 

২. ইমেল: info@wbjeeb.in 

________________________________________

📌 আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ :-

এই পদের জন্য আবেদন শুরু: ২৫ মার্চ ২০২৬ তারিখ এবং  আবেদন শেষ তারিখ -১৯ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত। 

___________________________

নোটিফিকেশন :-  👉Click Here 

ওয়েবসাইট : 👉 Click Here

Online Apply : 👉Click Here  

__________________________________

👉 যারা নার্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সময় নষ্ট না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করে ফেলাই বুদ্ধিমানের কাজ।

👉 প্রত্যেক আবেদনকারী অবশ্যই সমস্ত নোটিফিকেশন ভালোকরে পরে তবেই আবেদন করবেন। 


Share:

লিখিত পরীক্ষা ছাড়াই – পশ্চিম বর্ধমানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি করার সুযোগ।..

চাকরি প্রার্থীদের জন্য  দারুন একটি  সুখবোর ! –লিখিত পরীক্ষা ছাড়াই – পশ্চিম বর্ধমানে  সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি করার  সুযোগ।..


পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় একটি সুখবর। যে সমস্ত ছাত্র -ছাত্রীরা স্কুলে  শিক্ষকতা করে  নিজেদের ভবিষ্যৎ গড়তে চান তারা  পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন এলাকায় রেলওয়ে পরিচালিত একাধিক স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগে আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ইন্টারভিউ ভিত্তিক, অর্থাৎ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।

শূন্যপদ ও বিভিন্ন  বিষয় ভিত্তিক নিয়োগ :-
এই নিয়োগ  প্রকৃয়া এক বা একাধিক বিষয়ের জন্য শিক্ষক নেওয়া হবে—

১. PGT (Post Graduate Teacher) :-
এই পদের মোট শুন্যপদ: ২৪টি।
বিষয়: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, কম্পিউটার, বাংলা, হিন্দি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, কমার্স ইত্যাদি। 

২. TGT (Trained Graduate Teacher) :-
এই পদের মোট পদ: ১৭টি।
বিষয়: বাংলা, ইংরেজি, হিন্দি, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স ইত্যাদি। 


৩. ফিজিক্যাল ইনস্ট্রাক্টর :-
এই পদের সংখ্যা: ২টি, এবং শিক্ষাগত যোগ্যতা পদের ভিত্তিতে যোগ্যতা আলাদা—
* PGT: Post Graduate Teacher সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫০% নম্বরসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং B.Ed        আবশ্যক।
* TGT: Trained Graduate Teacher সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক + D.El.Ed অথবা B.Ed (ন্যূনতম ৫০% নম্বরসহ)
* ফিজিক্যাল ইনস্ট্রাক্টর: B.P.Ed বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। 
* এছাড়াও ইংরেজি বা হিন্দি ভাষায় কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকলে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।

৪. বয়সসীমা :-
এই সমস্ত পদের জন্য প্রার্থীর বয়স হবে ন্যূনতম: ১৮ বছর এবং সর্বোচ্চ: ৬৫ বছর পর্যন্ত। আর এটি (২৬ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী গণনা করা হবে)

৫. মাসিক বেতন :-
এই সমস্ত পদের জন্য প্রার্থীর বেতন হবে PGT এর জন্য বেতন  ২৭,৫০০ টাকা, TGT এর জন্য বেতন ২৬,২৫০ টাকা  এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদের জন্য মাসিক বেতন  হবে ২৬,২৫০ টাকা। 

৬.  নিয়োগ প্রক্রিয়া :-
এই সমস্ত পদের নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। আর এটির মেয়াদ ২০২৬–২৭ শিক্ষাবর্ষ পর্যন্ত (আনুমানিক  ২০০ দিন) এর কর্মস্থল হলো চিত্তরঞ্জনের রেলওয়ে স্কুলের বিভিন্ন কর্মস্থলে। 

৭. আবেদন পদ্ধতি :—
আবেদন করতে হলে প্রথমে Chittaranjan Locomotive Works-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি  ডাউনলোড করতে হবে, তারপর ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে, এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। তারপর নির্ধারিত তারিখে সরাসরি ইন্টারভিউতে উপস্থিত হতে হবে। 

👉ইন্টারভিউতে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে হবে তা হলো।  
ক. পূরণ করা আবেদনপত্র।
খ. বয়সের প্রমাণ।
গ. শিক্ষাগত সার্টিফিকেট ও মার্কশিট।
ঘ. জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)। 
ঙ. অভিজ্ঞতার প্রমাণ (যদি থাকে)ম। 
চ. পরিচয়পত্র (আধার / ভোটার / প্যান)
ছ. ২ কপি পাসপোর্ট সাইজ কালার ছবি। 
জ. কোনো কর্মরত অবস্থায় থাকলে তার  NOC সার্টিফিকেট ইত্যাদি। 

৮. নির্বাচন প্রক্রিয়া :-
এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না । শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

৯. আবেদনের  তারিখ :-
এই সমস্ত পদের জন্য আবেদন শুরু হয়েছে - ২৬শে  মার্চ ২০২৬ তারিখ। 
ইন্টারভিউ এর তারিখ -  ৯ই  এপ্রিল ২০২৬ তারিখ থেকে  ২০শে  এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত।  আর এটি বিভিন্ন পদ অনুযায়ী হবে। 
রিপোর্টিং টাইম-  সকাল ৯:৩০ – দুপুর ১:৩০ (এর মধ্যে মধ্যে)। 

১০. ইন্টারভিউ ভেনু :- 
এই পদের জন্য ইন্টারভিউ এর স্থান -  হিন্দি লাইব্রেরি/জিএম অফিস বিল্ডিং, চিত্তরঞ্জন (পশ্চিম বর্ধমান)-এ।

১১. গুরুত্বপূর্ণ টিপস :-
ক.সব ডকুমেন্ট আগে থেকে প্রস্তুত রাখুন।
খ. সময়ের আগে ভেন্যুতে পৌঁছান।
গ. প্রফেশনাল পোশাক ও আত্মবিশ্বাস বজায় রাখুন।
ঘ. নিজের বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন।

১১. নোটিফিকেশন :- 👉Click Here
১২. ওয়েবসাইট :- 👉Click Here 

👉 আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে পড়ে তারপরই আবেদনপত্র পূরণ করুন।

👉 এই সুযোগটি বিশেষভাবে তাদের জন্য, যারা দ্রুত শিক্ষকতার চাকরি পেতে চান। তাই দেরি না করে প্রস্তুতি শুরু করুন।
Share:

SSB Constable Tradesman Recruitment 2026: মাধ্যমিক পাশেই ৮২৭ পদে কেন্দ্রীয় চাকরি! এখনই আবেদন করুন

মিঠুন সরকার : প্রত্যেক  চাকরি প্রার্থীদের জন্য  দারুণএকটি সুখবোর। (SSB Recruitment 2026) সশস্ত্র সীমা বল বা এস.এস.বি-র তরফ থেকে কনস্টেবল নিয়োগের  বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১১টি পদে ৮২৭টি  শূন্যপদ নিয়োগ করা হবে। আর এই সমস্ত পদের জন্য, মাধ্যমিক পাস করলেই  প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। উপরিউক্ত পদের জন্য বেতন থাকছে ২১৭০০ থেকে ৬৯১০০ টাকা।  অতএব  বিস্তারিত জানতে প্রতিবেদনটি অবশ্যই  প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।



এই সশস্ত্র সীমা বল বা এসএসবি-র তরফ থেকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তির কথা উল্লেখ থাকলেও এর ভিতরে বিভিন্ন ট্রেড রয়েছে। যেমন ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার কেরিয়ার, টেইলর, ওয়াসারম্যান, বারবার ইত্যাদি। 

এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী ?
এই সমস্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতিটি বিভাগ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতার সাথে সাথে চাওয়া হয়েছে বিভিন্ন ধরণের অভিজ্ঞতার সার্টিফিকেট । তবে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আর মাধ্যমিক পাস করে থাকতে হবে। 

এই পদের জন্য বয়স সীমা ?
এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের ১৮ থেকে ২৭ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে।

বেতন কাঠামো :
এখানে চাকরি পেলে প্রতি মাসে পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া :
প্রার্থীদের ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা, দক্ষতার পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। তবে তার আগে অবশ্যই মেডিকেল পরীক্ষা নেওয়া হবে।

আবেদন পদ্ধতি :
যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য প্রার্থীকে প্রথমে যে সমস্ত ধাপগুলি অনুসরণ করতে হবে— সেগুলি হলো। ..
১. এসএসবি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে।
২. সেই বিজ্ঞপ্তি ভালো করে পড়তে হবে।
৩. নতুন আবেদনকারী হলে নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।
৪.  নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করুন করতে হবে ।
৫.  প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ম অনুযায়ী  আপলোড  করতে হবে।
৬. সবশেষে আবেদন ফি জমা  করে ফরমটি সাবমিট করতে হবে ।

অতএব  ইতিমধ্যে আবেদন আগামী  ২১শে মার্চ ২০২৬ থেকে শুরু হয়েছে আর শেষ হবে ২০শে এপ্রিল ২০২৬ পর্যন্ত। 

Website - 👉Click Here
Notification - 👉Click Here

Share:

West Bengal BDO Office Assistant Recruitment 2026 : রাজ্যে জেলায় জেলায় HS পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

West Bengal  BDO Office Assistant Recruitment 2026 : রাজ্যে জেলায় জেলায় HS পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি  প্রকাশিত হয়েছে।  



West Bengal  BDO Office Assistant Recruitment 2026:  পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য  দারুণ একটি  সুখবর । উচ্চমাধ্যমিক পশে  রাজ্য সরকারের  নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত  হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এখানে  ব্লক উন্নয়ন দপ্তরের অধীনে প্রার্থীদের নিয়োগ করা  হবে এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েক জেলায় এই প্রার্থীদের নিযুক্ত  করা  হবে। এই পদের জন্য মহিলা কিংবা পুরুষ উভয়েই আবেদন জানাতে পারবেন। তবে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে  হবে। যদি আপনি এই পদের জন্য আবেদন করতে চান  তাহলে শেষ পর্যন্ত পড়ুন নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

এই পদের মোট শূন্যপদ :
রাজ্য  সরকারের পৌরসভা উন্নয়ন দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে  কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। এই পদে প্রায়ই ১৩ টি আলাদা আলাদা ব্লক উন্নয়ন দপ্তরে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। মহিলা এবং পুরুষ উভয় প্রার্থীদের কাছ থেকে যোগ্যতার ভিত্তিতে আবেদন চাওয়া হয়েছে। এক্ষেত্রে আবেদন করতে হলে প্রার্থীর কম্পিউটার ডিপ্লোমা এক বছরে থাকতে হবে।



বয়স সীমা :
যে সমস্ত পদের জন্য প্রার্থীরা আবেদন করবেন তাদের জন্য  নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত বয়স থাকলে  আবেদন করতে পারবেন এবং যারা বিভিন্ন সংরক্ষিত ক্যাটাগরি থেকে আবেদন করবেন তারা সরকারি নিয়ম অনুযায়ী  বয়সের উর্ধ্বসীমার ছাড় পেয়ে যাবেন।
 
মাসিক বেতন : এক্ষেত্রে রাজ্য সরকারের গ্রুপ সি লেভেলের মাসিক বেতন দেওয়া হবে  ২২ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা।

আবেদন পদ্ধতি :
যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইন এর  মাধ্যমে আবেদন করতে পারেন। 
অনলাইন মাধ্যমে আবেদন করতে নিচে ধাপে ধাপে বিস্তারিত দেওয়া হল-
১. সর্বপ্রথম প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে লিংক নিচে দেওয়া আছে।
২. তারপর  রেজিস্ট্রেশন করার সময়  সম্পূর্ণ তথ্য দিয়ে  তা পূরণ করতে হবে। 
৩. রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফর্ম টি ফিল আপ করতে হবে।
৪. নিজের সমস্ত তথ্য পূরণ করার পর জরুরি ডকুমেন্টস যা চাওয়া হয়েছে তা আপলোড করতে হবে।
৫. সবশেষে আবেদন মূল্য জমা করতে হবে এবং ফাইনাল সাবমিট করে ফর্মটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে।
 
আবেদন মূল্য :
যে সমস্ত প্রার্থীরা এই খানে আবেদন জানাতে চান  তাদের জন্য ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। সাধারণ ওবিসি প্রার্থীদের  জন্য আবেদন মূল্য  ২০০ টাকা ধার্য করা হয়েছে যার মধ্যে ১৫০ টাকা হল আবেদন মূল্য এবং ৫০ টাকা হল প্রসেসিং চার্জ।
আর  অন্যান্য সংরক্ষিত ক্যাটাগরি যেমন এসসি ও এস টি ক্যাটাগরি থেকে আবেদন করবেন তাদের জন্য শুধু প্রসেসিং চার্জ ৫০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি :
 যে সমস্ত প্রার্থীর আবেদন করবেন তাদের নির্দিষ্ট নিয়োগ পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হবে । তবে এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশের নিয়োগ পদ্ধতি সম্পর্কে জানানো হয়নি। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের পরবর্তীতে নিয়োগ পদ্ধতি তার পরীক্ষার সময় ও অন্যান্য বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
 
আবেদনের শেষ তারিখ :
 প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন 17ই  এপ্রিল 2026 তারিখের পূর্বে।
এছাড়াও আবেদন করার পূর্বে অবশ্যই প্রার্থীরা অফিসের নোটিশ ডাউনলোড করে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিতে পারেন।

Website : 👉Click Here
Notification : 👉Notification

Share:

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে Staff Nurse নিয়োগ করা হবে। এই পদের জন্য আবেদন করলে মাসিক বেতন হবে ২৫হাজার টাকা।

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে Staff Nurse নিয়োগ করা হবে। এই পদের জন্য আবেদন করলে মাসিক বেতন হবে ২৫হাজার টাকা। 



পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য দারুন একটি সুখবর। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে ইন্টারভিউ এর মাধ্যমে Staff Nurse নিয়োগ করা হবে। আর এই পদের জন্য আবেদন করলে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।  অতএব এই পদের জন্য আবেদন করতে হলে কি ভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, কত দিন পর্যন্ত আবেদন চলবে, ইত্যাদি বিষয়ে জানতে হলে অবশ্যই নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন। 


বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে Staff Nurse নিয়োগ করা হবে আর যে সমস্ত প্রার্থীরা নির্বাচিত হবেন তারা ন্যাশনাল আরবান  হেলথ মিশনের অধীনে খিদিরপুর PHC তে কর্মী নিয়োগ করা হবে। আর প্রথমে ১বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। কিন্তু পরে এর মেয়াদ বাড়তে পারে। 

পদের নাম : মিউনিসিপাল কর্পোরেশন স্টাফ নার্স। 

শূন্যপদ : এই Staff Nurse পদের শূন্যপদ ৮৫টি। এখানে বিভিন্ন ধরণের ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা শূন্যপদে নিয়োগ করা হবে।  আর যে সমস্ত শুন্য পদে নিয়োগ করা হবে সেগুলি হলো 


শিক্ষাগত যোগ্যতা : 
১. Indian  Nursing Council (INC) অথবা West Bengal National  Council (WBNC) অনুমোদিত                    যেকোনো  প্রতিষ্ঠান  থেকে GNM ট্রেনিং কোর্স অথবা B.Sc নার্সিং পাস করতে হবে। 
২. এই পদের জন্য আবেদন করলে অবশ্যই প্রার্থীকে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল (WBNC) তে নাম             নথিভুক্ত থাকতে হবে
৩. প্রার্থীকে বাংলা ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। 
৪. সেই সাথে প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। 

বয়স : এই পদের জন্য আবেদন করলে প্রার্থীর  বয়স ১লা জানুয়ারী ২০২৬ তারিখ অনুযায়ী ৪০বছরের মধ্যে হতে হবে। সেই সাথে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে। 

বেতন : উপরিউক্ত পদের জন্য আবেদন করলে প্রার্থীদের প্রতি মাসে ২৫হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। 


নির্বাচন প্রক্রিয়া : 
   এই পদের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না। এখানে প্রার্থীর মেধা তালিকার মাধ্যমে বাছাই করা           হবে।  এখানে মোট ১০০ নম্বর থাকবে সেই সাথে মেধা তালিকা তৈরী করা হবে। 

১. উচ্চমাধ্যমিক =২০ নম্বর,
২. GNM / B.Sc নার্সিং পরীক্ষা  = ৫০ নম্বর। 
৩. নার্সিং ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা  = সর্ব্বোচ্চ ১৫ নম্বর। 
৪. ইন্টারভিউতে ১৫ নম্বর।  এই মোট  ১০০ নম্বররের পরীক্ষা হবে

আবেদন পদ্ধতি : 
আবেদন পদ্ধতি Online . আবেদন শুরু হচ্ছে ২রা  মার্চ ২০২৬ থেকে।  আর আবেদন চলবে ২৫শে মার্চ ২০২৬ রাত  ১২টার  সময়।


Notification : Click Here
Online Apply Now : Click Here   
Share:

Recent Posts

Followers