SSB Constable Tradesman Recruitment 2026: মাধ্যমিক পাশেই ৮২৭ পদে কেন্দ্রীয় চাকরি! এখনই আবেদন করুন
মিঠুন সরকার : প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য দারুণএকটি সুখবোর। (SSB Recruitment 2026) সশস্ত্র সীমা বল বা এস.এস.বি-র তরফ থেকে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১১টি পদে ৮২৭টি শূন্যপদ নিয়োগ করা হবে। আর এই সমস্ত পদের জন্য, মাধ্যমিক পাস করলেই প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। উপরিউক্ত পদের জন্য বেতন থাকছে ২১৭০০ থেকে ৬৯১০০ টাকা। অতএব বিস্তারিত জানতে প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
এই সশস্ত্র সীমা বল বা এসএসবি-র তরফ থেকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তির কথা উল্লেখ থাকলেও এর ভিতরে বিভিন্ন ট্রেড রয়েছে। যেমন ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার কেরিয়ার, টেইলর, ওয়াসারম্যান, বারবার ইত্যাদি।
এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী ?
এই সমস্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতিটি বিভাগ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতার সাথে সাথে চাওয়া হয়েছে বিভিন্ন ধরণের অভিজ্ঞতার সার্টিফিকেট । তবে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আর মাধ্যমিক পাস করে থাকতে হবে।
এই পদের জন্য বয়স সীমা ?
এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের ১৮ থেকে ২৭ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে।
বেতন কাঠামো :
এখানে চাকরি পেলে প্রতি মাসে পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া :
প্রার্থীদের ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা, দক্ষতার পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। তবে তার আগে অবশ্যই মেডিকেল পরীক্ষা নেওয়া হবে।
আবেদন পদ্ধতি :
যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য প্রার্থীকে প্রথমে যে সমস্ত ধাপগুলি অনুসরণ করতে হবে— সেগুলি হলো। ..
১. এসএসবি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে।
২. সেই বিজ্ঞপ্তি ভালো করে পড়তে হবে।
৩. নতুন আবেদনকারী হলে নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।
৪. নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করুন করতে হবে ।
৫. প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ম অনুযায়ী আপলোড করতে হবে।
৬. সবশেষে আবেদন ফি জমা করে ফরমটি সাবমিট করতে হবে ।
অতএব ইতিমধ্যে আবেদন আগামী ২১শে মার্চ ২০২৬ থেকে শুরু হয়েছে আর শেষ হবে ২০শে এপ্রিল ২০২৬ পর্যন্ত।
Website - 👉Click Here
Notification - 👉Click Here
West Bengal BDO Office Assistant Recruitment 2026 : রাজ্যে জেলায় জেলায় HS পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
West Bengal BDO Office Assistant Recruitment 2026 : রাজ্যে জেলায় জেলায় HS পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
West Bengal BDO Office Assistant Recruitment 2026: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর । উচ্চমাধ্যমিক পশে রাজ্য সরকারের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এখানে ব্লক উন্নয়ন দপ্তরের অধীনে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েক জেলায় এই প্রার্থীদের নিযুক্ত করা হবে। এই পদের জন্য মহিলা কিংবা পুরুষ উভয়েই আবেদন জানাতে পারবেন। তবে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। যদি আপনি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
এই পদের মোট শূন্যপদ :
রাজ্য সরকারের পৌরসভা উন্নয়ন দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। এই পদে প্রায়ই ১৩ টি আলাদা আলাদা ব্লক উন্নয়ন দপ্তরে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। মহিলা এবং পুরুষ উভয় প্রার্থীদের কাছ থেকে যোগ্যতার ভিত্তিতে আবেদন চাওয়া হয়েছে। এক্ষেত্রে আবেদন করতে হলে প্রার্থীর কম্পিউটার ডিপ্লোমা এক বছরে থাকতে হবে।
বয়স সীমা :
যে সমস্ত পদের জন্য প্রার্থীরা আবেদন করবেন তাদের জন্য নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত বয়স থাকলে আবেদন করতে পারবেন এবং যারা বিভিন্ন সংরক্ষিত ক্যাটাগরি থেকে আবেদন করবেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমার ছাড় পেয়ে যাবেন।
মাসিক বেতন : এক্ষেত্রে রাজ্য সরকারের গ্রুপ সি লেভেলের মাসিক বেতন দেওয়া হবে ২২ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা।
আবেদন পদ্ধতি :
যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারেন।
অনলাইন মাধ্যমে আবেদন করতে নিচে ধাপে ধাপে বিস্তারিত দেওয়া হল-
১. সর্বপ্রথম প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে লিংক নিচে দেওয়া আছে।
২. তারপর রেজিস্ট্রেশন করার সময় সম্পূর্ণ তথ্য দিয়ে তা পূরণ করতে হবে।
৩. রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফর্ম টি ফিল আপ করতে হবে।
৪. নিজের সমস্ত তথ্য পূরণ করার পর জরুরি ডকুমেন্টস যা চাওয়া হয়েছে তা আপলোড করতে হবে।
৫. সবশেষে আবেদন মূল্য জমা করতে হবে এবং ফাইনাল সাবমিট করে ফর্মটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে।
আবেদন মূল্য :
যে সমস্ত প্রার্থীরা এই খানে আবেদন জানাতে চান তাদের জন্য ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। সাধারণ ওবিসি প্রার্থীদের জন্য আবেদন মূল্য ২০০ টাকা ধার্য করা হয়েছে যার মধ্যে ১৫০ টাকা হল আবেদন মূল্য এবং ৫০ টাকা হল প্রসেসিং চার্জ।
আর অন্যান্য সংরক্ষিত ক্যাটাগরি যেমন এসসি ও এস টি ক্যাটাগরি থেকে আবেদন করবেন তাদের জন্য শুধু প্রসেসিং চার্জ ৫০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি :
যে সমস্ত প্রার্থীর আবেদন করবেন তাদের নির্দিষ্ট নিয়োগ পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হবে । তবে এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশের নিয়োগ পদ্ধতি সম্পর্কে জানানো হয়নি। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের পরবর্তীতে নিয়োগ পদ্ধতি তার পরীক্ষার সময় ও অন্যান্য বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আবেদনের শেষ তারিখ :
প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন 17ই এপ্রিল 2026 তারিখের পূর্বে।
এছাড়াও আবেদন করার পূর্বে অবশ্যই প্রার্থীরা অফিসের নোটিশ ডাউনলোড করে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিতে পারেন।
Website : 👉Click Here
Notification : 👉Notification
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে Staff Nurse নিয়োগ করা হবে। এই পদের জন্য আবেদন করলে মাসিক বেতন হবে ২৫হাজার টাকা।
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে Staff Nurse নিয়োগ করা হবে। এই পদের জন্য আবেদন করলে মাসিক বেতন হবে ২৫হাজার টাকা।
পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য দারুন একটি সুখবর। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে ইন্টারভিউ এর মাধ্যমে Staff Nurse নিয়োগ করা হবে। আর এই পদের জন্য আবেদন করলে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। অতএব এই পদের জন্য আবেদন করতে হলে কি ভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, কত দিন পর্যন্ত আবেদন চলবে, ইত্যাদি বিষয়ে জানতে হলে অবশ্যই নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে Staff Nurse নিয়োগ করা হবে আর যে সমস্ত প্রার্থীরা নির্বাচিত হবেন তারা ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে খিদিরপুর PHC তে কর্মী নিয়োগ করা হবে। আর প্রথমে ১বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। কিন্তু পরে এর মেয়াদ বাড়তে পারে।
পদের নাম : মিউনিসিপাল কর্পোরেশন স্টাফ নার্স।
শূন্যপদ : এই Staff Nurse পদের শূন্যপদ ৮৫টি। এখানে বিভিন্ন ধরণের ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা শূন্যপদে নিয়োগ করা হবে। আর যে সমস্ত শুন্য পদে নিয়োগ করা হবে সেগুলি হলো
শিক্ষাগত যোগ্যতা :
১. Indian Nursing Council (INC) অথবা West Bengal National Council (WBNC) অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM ট্রেনিং কোর্স অথবা B.Sc নার্সিং পাস করতে হবে।
২. এই পদের জন্য আবেদন করলে অবশ্যই প্রার্থীকে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল (WBNC) তে নাম নথিভুক্ত থাকতে হবে
৩. প্রার্থীকে বাংলা ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে।
৪. সেই সাথে প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে।
বয়স : এই পদের জন্য আবেদন করলে প্রার্থীর বয়স ১লা জানুয়ারী ২০২৬ তারিখ অনুযায়ী ৪০বছরের মধ্যে হতে হবে। সেই সাথে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।
বেতন : উপরিউক্ত পদের জন্য আবেদন করলে প্রার্থীদের প্রতি মাসে ২৫হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
নির্বাচন প্রক্রিয়া :
এই পদের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না। এখানে প্রার্থীর মেধা তালিকার মাধ্যমে বাছাই করা হবে। এখানে মোট ১০০ নম্বর থাকবে সেই সাথে মেধা তালিকা তৈরী করা হবে।
১. উচ্চমাধ্যমিক =২০ নম্বর,
২. GNM / B.Sc নার্সিং পরীক্ষা = ৫০ নম্বর।
৩. নার্সিং ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা = সর্ব্বোচ্চ ১৫ নম্বর।
৪. ইন্টারভিউতে ১৫ নম্বর। এই মোট ১০০ নম্বররের পরীক্ষা হবে
আবেদন পদ্ধতি :
আবেদন পদ্ধতি Online . আবেদন শুরু হচ্ছে ২রা মার্চ ২০২৬ থেকে। আর আবেদন চলবে ২৫শে মার্চ ২০২৬ রাত ১২টার সময়।
Notification : Click Here
Online Apply Now : Click Here
প্রাথমিক শিক্ষক নিয়োগ কোন জেলায় কত শূন্যপদ? এক নজরে দেখে নেওয়া যাক এই সম্পর্কে বিস্তারিত।
প্রাথমিক শিক্ষক নিয়োগ, কোন জেলায় কত শূন্যপদ? এক নজরে দেখে নেওয়া যাক এই সম্পর্কে বিস্তারিত।
রাজ্যের প্রাথমিক শিক্ষকের শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া অবশেষে আবার শুরু হয়েছে। বুধবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, এবং আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। দীর্ঘদিন আটকে থাকা প্রক্রিয়া ফের শুরু হওয়ায় চাকরি প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। যদিও শূন্যপদের পরিমাণ নিয়ে অসন্তোষও দেখা দিয়েছে।
পর্ষদ জানিয়েছে—কোন জেলায় কতগুলো পদ খালি রয়েছে এবং কোন কোন বিষয়ে নিয়োগ হবে—তার সম্পূর্ণ তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এবার মোট ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগ হবে। বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ-বিজ্ঞানসহ প্রতিটি বিষয়ের জন্য আলাদা শূন্যপদের তালিকাও দেওয়া হয়েছে, যাতে আবেদনকারীরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে সঠিক পদ নির্বাচন করতে পারেন।
জেলাভিত্তিক শূন্যপদের পূর্ণ তালিকা :-
জেলা শূন্যপদ
দক্ষিণ ২৪ পরগনা ১,৪৭১
হুগলি ১,২১২
নদিয়া ৯০৬
কলকাতা ৯৪৭
পূর্ব বর্ধমান ৯২৮
বীরভূম ৮৬০
মুর্শিদাবাদ ৭৮৮
পশ্চিম মেদিনীপুর ৭৪৪
মালদহ ৬৯৯
পশ্চিম বর্ধমান ৪৮৬
জলপাইগুড়ি ৪৫৮
কোচবিহার ৫৩৫
পুরুলিয়া ৫২৪
দক্ষিণ দিনাজপুর ৩৩৬
উত্তর দিনাজপুর ২৩৭
আলিপুরদুয়ার ২৩৭
ঝাড়গ্রাম ১৮০
হাওড়া ১৫০
শিলিগুড়ি ১৪৯
বাঁকুড়া ৯৭৮
পূর্ব মেদিনীপুর ৭৬
নিয়োগ কোথায় কোথায় হবে?
পর্ষদ জানিয়েছে যে—সরকারি, সরকার-পোষিত ও সরকার অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি জুনিয়র বেসিক স্কুলেও সহকারী শিক্ষক পদে নিয়োগ হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের নিয়োগ আগেই শুরু হলেও প্রাথমিক স্তরের নিয়োগ দীর্ঘদিন বন্ধ ছিল, ফলে এই বিজ্ঞপ্তি ঘিরে আগ্রহ আকাশছোঁয়া।
তবে মোট শূন্যপদ নিয়ে ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন—তাদের দাবি, জেলার তুলনায় পদসংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।
Notification : 👉Click Here
Website : 👉Click Here
প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025: যোগ্যতা, আবেদন পদ্ধতি ও সম্পূর্ণ Step-by-Step গাইড
WBBPE প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025
নমস্কার : পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ড (WBBPE) ২০২৫ সালের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে টেট পাস প্রার্থীদের জন্য বড় সুযোগ এসে গেছে। চলতি বছর বোর্ড মোট ১৩,৪২১টি শূন্য পদে শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিলেন, এবং এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ১৯ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছে। আবেদন করার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর ২০২৫।
এই নিয়োগের জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের সেইসব প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যারা ভারতীয় নাগরিক এবং পরিচয় যাচাইয়ের মত নথিপত্র রয়েছে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আবেদনকারীর অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, এবং পাশাপাশি স্বীকৃত কলেজ থেকে D.El.Ed ডিগ্রি সম্পন্ন করতে হবে। এর সাথে প্রাথমিক স্তরের টেট (Primary TET) পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা হিসেবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে SC, ST, OBC(A/B), PwD প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন, এবং সেই ছাড় পেতে হলে বৈধ জাতিগত প্রমান থাকা প্রয়োজন।
আবেদন করার জন্য প্রার্থীদের WBBPE-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পরে লগইন করে ধাপে ধাপে নিজের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, টেট সম্পর্কিত তথ্য এবং প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর আবেদন ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই ফি বিভাগভেদে আলাদা যেমন —General শ্রেণির জন্য ৬০০ টাকা, OBC-A ও OBC-B-এর জন্য ৫০০ টাকা, এবং SC, ST, EWS ও PwD শ্রেণির প্রার্থীদের জন্য ৩০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদন জমা দেওয়ার আগে সকল নথিপত্র পরিষ্কারভাবে স্ক্যান করা রয়েছে কিনা, ছবির সাইজ ও ফরম্যাট ঠিক আছে কিনা—এসব বিষয় ভালোভাবে দেখে নেওয়া জরুরি। আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত আবেদন নম্বর ও পেমেন্ট রশিদ নিরাপদে সংরক্ষণ করে রাখবেন।
সারংশ : প্রাথমিক স্কুলে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন এমন সকল টেট পাস প্রার্থীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। যোগ্য প্রার্থীরা দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করলে ভবিষ্যৎ কর্মজীবনের একটি বড় দরজা খুলে যেতে পারে।
Notification - 👉Click Here

























