প্রাথমিক শিক্ষক নিয়োগ কোন জেলায় কত শূন্যপদ? এক নজরে দেখে নেওয়া যাক এই সম্পর্কে বিস্তারিত।

প্রাথমিক শিক্ষক নিয়োগ, কোন জেলায় কত শূন্যপদ? এক নজরে দেখে নেওয়া যাক এই  সম্পর্কে বিস্তারিত।

রাজ্যের প্রাথমিক শিক্ষকের শূন্যপদের  নিয়োগ প্রক্রিয়া অবশেষে আবার শুরু হয়েছে। বুধবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, এবং আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। দীর্ঘদিন আটকে থাকা প্রক্রিয়া ফের শুরু হওয়ায় চাকরি প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। যদিও শূন্যপদের পরিমাণ নিয়ে অসন্তোষও দেখা দিয়েছে।

পর্ষদ জানিয়েছে—কোন জেলায় কতগুলো পদ খালি রয়েছে এবং কোন কোন বিষয়ে নিয়োগ হবে—তার সম্পূর্ণ তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এবার মোট ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগ হবে। বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ-বিজ্ঞানসহ প্রতিটি বিষয়ের জন্য আলাদা শূন্যপদের তালিকাও দেওয়া হয়েছে, যাতে আবেদনকারীরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে সঠিক পদ নির্বাচন করতে পারেন।

জেলাভিত্তিক শূন্যপদের পূর্ণ তালিকা :-

জেলা                 শূন্যপদ
দক্ষিণ ২৪ পরগনা ১,৪৭১
হুগলি                 ১,২১২
নদিয়া                 ৯০৬
কলকাতা                 ৯৪৭
পূর্ব বর্ধমান         ৯২৮
বীরভূম                 ৮৬০
মুর্শিদাবাদ         ৭৮৮
পশ্চিম মেদিনীপুর ৭৪৪
মালদহ                ৬৯৯
পশ্চিম বর্ধমান       ৪৮৬
জলপাইগুড়ি        ৪৫৮
কোচবিহার        ৫৩৫
পুরুলিয়া                ৫২৪
দক্ষিণ দিনাজপুর   ৩৩৬
উত্তর দিনাজপুর    ২৩৭
আলিপুরদুয়ার       ২৩৭
ঝাড়গ্রাম               ১৮০
হাওড়া              ১৫০
শিলিগুড়ি      ১৪৯
বাঁকুড়া              ৯৭৮
পূর্ব মেদিনীপুর     ৭৬

নিয়োগ কোথায় কোথায়  হবে?
পর্ষদ জানিয়েছে যে—সরকারি, সরকার-পোষিত ও সরকার অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি জুনিয়র বেসিক স্কুলেও সহকারী শিক্ষক পদে নিয়োগ হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের নিয়োগ আগেই শুরু হলেও প্রাথমিক স্তরের নিয়োগ দীর্ঘদিন বন্ধ ছিল, ফলে এই বিজ্ঞপ্তি ঘিরে আগ্রহ আকাশছোঁয়া।

তবে মোট শূন্যপদ নিয়ে ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন—তাদের দাবি, জেলার তুলনায় পদসংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।

Notification : 👉Click Here
Website : 👉Click Here




Share:

No comments:

Post a Comment

Recent Posts