প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025: যোগ্যতা, আবেদন পদ্ধতি ও সম্পূর্ণ Step-by-Step গাইড

WBBPE প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025  


নমস্কার : পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ড (WBBPE) ২০২৫ সালের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের  জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে টেট পাস প্রার্থীদের জন্য বড় সুযোগ এসে গেছে। চলতি বছর বোর্ড মোট ১৩,৪২১টি শূন্য পদে শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিলেন, এবং এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ১৯ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছে। আবেদন করার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর ২০২৫।

এই নিয়োগের জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের সেইসব প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যারা ভারতীয় নাগরিক এবং পরিচয় যাচাইয়ের মত নথিপত্র রয়েছে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আবেদনকারীর অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, এবং পাশাপাশি স্বীকৃত কলেজ থেকে D.El.Ed ডিগ্রি সম্পন্ন করতে হবে। এর সাথে প্রাথমিক স্তরের টেট (Primary TET) পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা হিসেবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে SC, ST, OBC(A/B), PwD প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন, এবং সেই ছাড় পেতে হলে বৈধ জাতিগত প্রমান  থাকা প্রয়োজন।


        

আবেদন করার জন্য প্রার্থীদের WBBPE-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পরে লগইন করে ধাপে ধাপে নিজের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, টেট সম্পর্কিত তথ্য এবং প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর আবেদন ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই ফি বিভাগভেদে আলাদা যেমন —General শ্রেণির জন্য ৬০০ টাকা, OBC-A ও OBC-B-এর জন্য ৫০০ টাকা, এবং SC, ST, EWS ও PwD শ্রেণির প্রার্থীদের জন্য ৩০০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন জমা দেওয়ার আগে সকল নথিপত্র পরিষ্কারভাবে স্ক্যান করা রয়েছে কিনা, ছবির সাইজ ও ফরম্যাট ঠিক আছে কিনা—এসব বিষয় ভালোভাবে দেখে নেওয়া জরুরি। আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত আবেদন নম্বর ও পেমেন্ট রশিদ নিরাপদে সংরক্ষণ করে রাখবেন। 

সারংশ : প্রাথমিক স্কুলে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন এমন সকল টেট পাস প্রার্থীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। যোগ্য প্রার্থীরা দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করলে ভবিষ্যৎ কর্মজীবনের একটি বড় দরজা খুলে যেতে পারে।



Notification - 👉Click Here
Online Apply - 👉 Click Here -1, 👉 Click Here-2

Share:

No comments:

Post a Comment

Recent Posts

Followers