• Aadhar Card, Voter Card, Pan Card Details 1 title

    Aadhar Card:Used as proof of identity. Required for government services and benefits. Helpful for bank and mobile connections. Voter Card:Needed to cast your vote. Ensures your right as a citizen. Also used as identity proof. PAN Card:Required for income tax purposes. Used in banking and financial transactions. Needed for filing taxes. Colour Photo:Used to identify a person. Required in various forms and documents. Helps in identity verification.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 6 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 7 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 8 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

প্রাথমিক শিক্ষক নিয়োগ কোন জেলায় কত শূন্যপদ? এক নজরে দেখে নেওয়া যাক এই সম্পর্কে বিস্তারিত।

প্রাথমিক শিক্ষক নিয়োগ, কোন জেলায় কত শূন্যপদ? এক নজরে দেখে নেওয়া যাক এই  সম্পর্কে বিস্তারিত।

রাজ্যের প্রাথমিক শিক্ষকের শূন্যপদের  নিয়োগ প্রক্রিয়া অবশেষে আবার শুরু হয়েছে। বুধবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, এবং আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। দীর্ঘদিন আটকে থাকা প্রক্রিয়া ফের শুরু হওয়ায় চাকরি প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। যদিও শূন্যপদের পরিমাণ নিয়ে অসন্তোষও দেখা দিয়েছে।

পর্ষদ জানিয়েছে—কোন জেলায় কতগুলো পদ খালি রয়েছে এবং কোন কোন বিষয়ে নিয়োগ হবে—তার সম্পূর্ণ তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এবার মোট ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগ হবে। বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ-বিজ্ঞানসহ প্রতিটি বিষয়ের জন্য আলাদা শূন্যপদের তালিকাও দেওয়া হয়েছে, যাতে আবেদনকারীরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে সঠিক পদ নির্বাচন করতে পারেন।

জেলাভিত্তিক শূন্যপদের পূর্ণ তালিকা :-

জেলা                 শূন্যপদ
দক্ষিণ ২৪ পরগনা ১,৪৭১
হুগলি                 ১,২১২
নদিয়া                 ৯০৬
কলকাতা                 ৯৪৭
পূর্ব বর্ধমান         ৯২৮
বীরভূম                 ৮৬০
মুর্শিদাবাদ         ৭৮৮
পশ্চিম মেদিনীপুর ৭৪৪
মালদহ                ৬৯৯
পশ্চিম বর্ধমান       ৪৮৬
জলপাইগুড়ি        ৪৫৮
কোচবিহার        ৫৩৫
পুরুলিয়া                ৫২৪
দক্ষিণ দিনাজপুর   ৩৩৬
উত্তর দিনাজপুর    ২৩৭
আলিপুরদুয়ার       ২৩৭
ঝাড়গ্রাম               ১৮০
হাওড়া              ১৫০
শিলিগুড়ি      ১৪৯
বাঁকুড়া              ৯৭৮
পূর্ব মেদিনীপুর     ৭৬

নিয়োগ কোথায় কোথায়  হবে?
পর্ষদ জানিয়েছে যে—সরকারি, সরকার-পোষিত ও সরকার অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি জুনিয়র বেসিক স্কুলেও সহকারী শিক্ষক পদে নিয়োগ হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের নিয়োগ আগেই শুরু হলেও প্রাথমিক স্তরের নিয়োগ দীর্ঘদিন বন্ধ ছিল, ফলে এই বিজ্ঞপ্তি ঘিরে আগ্রহ আকাশছোঁয়া।

তবে মোট শূন্যপদ নিয়ে ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন—তাদের দাবি, জেলার তুলনায় পদসংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।

Notification : 👉Click Here
Website : 👉Click Here




Share:

প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025: যোগ্যতা, আবেদন পদ্ধতি ও সম্পূর্ণ Step-by-Step গাইড

WBBPE প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025  


নমস্কার : পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ড (WBBPE) ২০২৫ সালের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের  জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে টেট পাস প্রার্থীদের জন্য বড় সুযোগ এসে গেছে। চলতি বছর বোর্ড মোট ১৩,৪২১টি শূন্য পদে শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিলেন, এবং এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ১৯ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছে। আবেদন করার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর ২০২৫।

এই নিয়োগের জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের সেইসব প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যারা ভারতীয় নাগরিক এবং পরিচয় যাচাইয়ের মত নথিপত্র রয়েছে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আবেদনকারীর অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, এবং পাশাপাশি স্বীকৃত কলেজ থেকে D.El.Ed ডিগ্রি সম্পন্ন করতে হবে। এর সাথে প্রাথমিক স্তরের টেট (Primary TET) পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা হিসেবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে SC, ST, OBC(A/B), PwD প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন, এবং সেই ছাড় পেতে হলে বৈধ জাতিগত প্রমান  থাকা প্রয়োজন।


        

আবেদন করার জন্য প্রার্থীদের WBBPE-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পরে লগইন করে ধাপে ধাপে নিজের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, টেট সম্পর্কিত তথ্য এবং প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর আবেদন ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই ফি বিভাগভেদে আলাদা যেমন —General শ্রেণির জন্য ৬০০ টাকা, OBC-A ও OBC-B-এর জন্য ৫০০ টাকা, এবং SC, ST, EWS ও PwD শ্রেণির প্রার্থীদের জন্য ৩০০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন জমা দেওয়ার আগে সকল নথিপত্র পরিষ্কারভাবে স্ক্যান করা রয়েছে কিনা, ছবির সাইজ ও ফরম্যাট ঠিক আছে কিনা—এসব বিষয় ভালোভাবে দেখে নেওয়া জরুরি। আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত আবেদন নম্বর ও পেমেন্ট রশিদ নিরাপদে সংরক্ষণ করে রাখবেন। 

সারংশ : প্রাথমিক স্কুলে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন এমন সকল টেট পাস প্রার্থীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। যোগ্য প্রার্থীরা দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করলে ভবিষ্যৎ কর্মজীবনের একটি বড় দরজা খুলে যেতে পারে।



Notification - 👉Click Here
Online Apply - 👉 Click Here -1, 👉 Click Here-2

Share:

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র রিলেশনশিপ ম্যানেজার (Specialist Cadre Officer – Relationship Manager) পদে নিয়োগ।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র রিলেশনশিপ ম্যানেজার (Specialist Cadre Officer – Relationship Manager) পদে নিয়োগ।

নমস্কার - মিঠুন ইন্টারনেট এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-এর পক্ষ থেকে  রিলেশনশিপ ম্যানেজার (Specialist Cadre Officer – Relationship Manager) পদে নিয়োগ।

১) পদের নাম : SBI রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ। SBI Specialist Cadre Officer (Relationship Manager) পদে কয়েকটি শূন্যপদে  নিয়োগের  বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । পদগুলো হলো - যেমন Mutual Fund, Insurance, Stock Broking/FII-FPI ইত্যাদি। 

২) শূন্যপদ : এখানে মোট ৫টি (05) রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ করা হবে।  

৩) শিক্ষাগত যোগ্যতা :  যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBA / PGDM (Finance/Relevant specialization) অথবা সমমানের পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি — থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও  বিভাগভিত্তিক রিলেশনশিপ/ওয়েলথ ম্যানেজমেন্ট/কার্যক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

৪) বয়সসীমা : উপরিউক্ত পদে জন্য আবেদন করতে হলে প্রার্থীর বয়সসীমা 35 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত শ্রেণির প্রার্থী SC / ST / OBC / PwBD ইত্যাদি প্রার্থীর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 


৫) আবেদন পদ্ধতি : অনলাইন।

৬) গুরুত্বপূর্ণ তারিখ : অনলাইন আবেদন শুরু 11 November 2025, অনলাইন আবেদনের শেষ তারিখ: 01 December 2025। বিশেষ কোনো কারণে কোনো পরিবর্তন হলে SBI-র অফিসিয়াল ক্যারিয়ার পেজে আপডেট দেওয়া হবে — তাই আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ও তারিখ অবসসই দেখে নিন)। 

৭) আবেদন প্রক্রিয়া :

ধাপ ১ — অফিসিয়াল পোর্টাল ভিজিট করুন। SBI ক্যারিয়ার পেজ: sbi.bank.in -> Careers -> Current Openings — এখানে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি (Advertisement No) ও ‘Apply Online’ লিংক পাবেন। State Bank of India

ধাপ ২ — বিজ্ঞপ্তি (PDF) ডাউনলোড করে পড়ে নিন। বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স, চার্জ/ফি ইত্যাদি। 

ধাপ ৩ — অনলাইন রেজিস্ট্রেশন। ই-মেইল/মোবাইল ভেরিফাই করে ইউজার আইডি/পাসওয়ার্ড তৈরি করুন (যদি আগেই অ্যাকাউন্ট না থাকে)।

ধাপ ৪ — অনলাইন ফর্ম পূরণ করুন। ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা (post-qualification experience), পোস্ট-প্রতিক রেফারেন্স ইত্যাদি যথাযথভাবে দিন। ভুল তথ্য দিলে পরবর্তী পর্যায়ে সমস্যা হতে পারে।

ধাপ ৫ — ডকুমেন্ট আপলোড করুন। নির্দিষ্ট সাইজ ও ফরম্যাট (JPEG/PDF) অনুযায়ী স্ক্যান করে ছবি, সিগনেচার, শিক্ষাগত সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণ (নিয়োগকারী লেটার/পে-স্লিপ/ফরমাল সার্টিফিকেট) ইত্যাদি আপলোড করতে হবে। 

ধাপ ৬ — আবেদন ফি জমা। সাধারণত General/EWS/OBC-র জন্য আবেদনমূল্য: জেনারেল / ওবিসি 750 টাকা, SC/ST/PwBD-র ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। 

ধাপ ৭ — ফর্ম সাবমিট করার পর যে কনফার্মেশন পেজ আসবে তা প্রিন্ট করে রাখুন; আবেদন আইডি/ট্রান্সেকশন রেফারেন্স সংরক্ষণ করুন। এটি পরবর্তীতে প্রয়োজন হবে।

ধাপ ৮ — নির্বাচনী প্রক্রিয়া (শর্টলিস্টিং + ইন্টারভিউ)
SBI-র SCO নিয়োগে সাধারণত প্রার্থীদের সার্টিফিকেট সর্মথন ও অভিজ্ঞতা দেখে শর্টলিস্ট করা হয়; শর্টলিস্ট হওয়া প্রার্থীদের ইন্টারভিউ/ভার্চুয়াল সাক্ষাৎকার/মর্যাদা ভিত্তিক রেঙ্কিং-এ অংশ নিতে বলা হতে পারে। চূড়ান্ত মেরিট তালিকা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকাশিত হবে। 


৮) দরকারি ডকুমেন্ট তালিকা :

১. বিজ্ঞপ্তিতে যদি আলাদা কোনো প্রমাণ চাওয়া থাকে (যেমন CA/CFA/IRDA লাইসেন্স ইত্যাদি), তা আলাদা করে দিন।
২. সাইনযুক্ত কভার লেটার (যদি প্রয়োজন হয়)।
৩. আপডেটেড রেজিউমে / Biodata (অফিসিয়াল ফরম্যাট থাকলে সেটি)।
৪. শিক্ষাগত সার্টিফিকেট (মার্কশীট/ডিগ্রি)।
৫. অভিজ্ঞতার প্রমাণ (কাজের সার্টিফিকেট/রিলিভালেটার/পে-স্লিপ)।
৬. পরিচয় পত্র (PAN/Aadhaar/Passport/Driving Licence)।
৭. জন্মতারিখ-প্রমাণ (বার্থ সার্টিফিকেট/মার্কশীট/পাসপোর্ট)।
৮. পাসপোর্ট সাইস ফটো ও সাইনেচার স্ক্যান ফাইল

৯) নিরাপত্তা ও সতর্কতা :

১. ফ্যাক্সিমাইল/ফেক ওয়েবসাইট থেকে আবেদন করবেন না — সবসময় SBI-র অফিসিয়াল ডোমেইন sbi.co.in বা অফিসিয়াল ক্যারিয়ার পেজ ব্যবহার করুন। 
২. আবেদন করার সময়  অনলাইন ফি কেবল অফিসিয়াল পে-পোর্টালের মাধ্যমে জমা করুন।
৩. প্রিন্ট ও আবেদন আইডি সংরক্ষণ করুন; ইমেইল/মোবাইল ওএস-এ কনফার্মেশন রাখুন।

SBI-এর এই রিলেশনশিপ ম্যানেজারের নিয়োগ অভিজ্ঞ প্রফেশনালদের জন্য ভালো সুযোগ— বিশেষত যারা Wealth Management, Mutual Fund, Insurance বা Broking/FPIs-এ অভিজ্ঞ। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি একটি-দুইবার ভালো করে পড়ে, ডকুমেন্ট এবং অভিজ্ঞতা যাচাই করে নিন — তারপরই আবেদন করুন। ধন্যবাদ।

Website - 👉Click Here



Share:

রিল বানিয়ে এবার সরকারি চাকরি! ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে কনটেন্ট ক্রিয়েটর নিয়োগ

🎬 সমাজমাধ্যমে রিল বানাতে ভালবাসেন? কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ!

নমস্কার : আজকাল সরকারি চাকরির যা হাল সেদিকে নজর রাখলে ভবিষ্যৎ এবং যুব সমাজ ধ্বংসের পথে।  কিন্তু চাকরি না পেলেও এর জন্য বিকল্প রোজগারের মাধ্যম হলো  সমাজ মাধ্যমে রিল বা কনটেন্ট তৈরি করা। অতএব এই মুহূর্তে রীল এবং কনটেন্ট তৈরী করে জীবিকা নির্বাহের আর একটি অন্যতম মাধ্যম।  এবার সেই প্রতিভা কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থায় কাজের সুযোগ পাচ্ছেন আপনি। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের  অধীনস্থ Digital India Corporation (DIC) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে — সংস্থায় Content Creator / Reel Creator পদে কর্মী নিয়োগ করা হবে।

🎓 শিক্ষাগত যোগ্যতা :
১. এই পদের জন্য আবেদন করতে হলে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি করে থাকতে হবে।
২. সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েশন বা সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

💼 কাজের অভিজ্ঞতা :
১. সংশ্লিষ্ট ক্ষেত্রে এই কাজের জন্য ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
২. বিশেষত যারা Instagram, YouTube, Facebook, X (Twitter) ইত্যাদিতে রিল / ভিডিও / পোস্ট তৈরি করেছেন, তাদের জন্য এটি একটি আদর্শ সুযোগ।

🧠 কাজের ধরন ও দায়িত্ব :
এই সংস্থায় কাজ করতে হলে যে সমস্ত বিষয়গুলি আপনাকে লক্ষ্য রাখতে হবে যেমন -
১. সরকারি প্রকল্প বা ডিজিটাল প্রচারের জন্য রিল ও ভিডিও কনটেন্ট তৈরি করা।
২. নতুন আইডিয়া, স্ক্রিপ্ট, ট্রেন্ড-ভিত্তিক রিল কনসেপ্ট তৈরি করা।
৩. ডিজিটাল ইন্ডিয়া মিশনের প্রচারে আকর্ষণীয় সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি ও প্রকাশ।
৪. ভিডিও শুট, এডিটিং, সাবটাইটেল, এবং ক্যাপশনিং-এর কাজ।
৫. সোশ্যাল মিডিয়ার মেট্রিক্স (reach, engagement, CTR ইত্যাদি) বিশ্লেষণ করে কনটেন্ট উন্নত করা।

📄 প্রয়োজনীয় ডকুমেন্ট :
আবেদনের সময় নিচের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন —
১. সাম্প্রতিক CV / Resume
২. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৩. অভিজ্ঞতার প্রমাণপত্র।
৪. পোর্টফোলিও / সোশ্যাল মিডিয়া লিংক (যেমন: Instagram Reels, YouTube Shorts, Facebook Page ইত্যাদি)
৫. পরিচয়পত্র (Aadhaar / PAN / Passport)

🖥️ আবেদন প্রক্রিয়া (Step-by-Step) :
এই পদের জন্য আবেদন করলে আপনাকে প্রথমে 
1. এর অফিসিয়ালি ওয়েবসাইটে যান: www.dic.gov.in
2. হোমপেজ থেকে “Career” বা “Recruitment” সেকশনে ক্লিক করুন।
3. “Content Creator / Reel Creator” নামে প্রকাশিত বিজ্ঞপ্তিটি খুলুন।
4. বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে “Apply Online” বোতামে ক্লিক করুন।
5. প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করে আবেদনপত্র জমা দিন।
6. সাবমিশন শেষে কনফার্মেশন ইমেল বা রেজিস্ট্রেশন আইড সংরক্ষণ করুন।

🧾 নির্বাচন প্রক্রিয়া :
১. প্রথম ধাপে রিজিউম স্ক্রিনিং ও শর্টলিস্টিং করা হবে।
২. শর্টলিস্ট প্রার্থীদের ইন্টারভিউ বা কনটেন্ট ক্রিয়েশন টেস্ট নিতে পারে সংস্থা।
৩. ফাইনাল নির্বাচনের পরে প্রার্থীকে অফার লেটার পাঠানো হবে।

💡 প্রস্তুতির টিপস :
১. রিজিউমে আপনার সেরা রিল / ভিডিওর লিংক যুক্ত করুন।
২. ১ মিনিটের একটি নিজস্ব পরিচয় ভিডিও তৈরি করে রাখতে পারেন।
৩. Adobe Premiere Pro, CapCut, InShot, Canva-র মতো টুলে দক্ষতা থাকলে উল্লেখ করুন।
৪. রিলের ক্যাপশন, আইডিয়া ও ভিউ সংখ্যা রিজিউমে যুক্ত করলে বাড়তি সুবিধা মিলবে।
________________________________________
🌐 অফিসিয়াল সূত্র :
👉 Official Website: Click Here 
👉 Career Section: “Careers / Jobs” → Content Creator / Reel Creator
👉 Application Deadline: 12 November 2025
________________________________________
সর্বশেষ :
যারা সোশ্যাল মিডিয়া ও ভিডিও কনটেন্ট তৈরি করতে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ — সরকারি সংস্থার সঙ্গে কাজ করার পাশাপাশি নিজের সৃজনশীলতা প্রকাশ করার সুযোগও মিলবে।

nnn
Share:

“ইন্ডিয়ান ব্যাঙ্কে ফায়ার সেফটি অফিসার নিয়োগ ২০২৫: চুক্তিভিত্তিক পদে আবেদন শুরু, পোস্টিং কলকাতাসহ দেশের বিভিন্ন শহরে”

🏦 ইন্ডিয়ান ব্যাঙ্কে ফায়ার সেফটি অফিসার নিয়োগ ২০২৫

নমস্কার : ইন্ডিয়ান ব্যাঙ্কের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের  বিজ্ঞপ্তি প্রকাশিত  হয়েছে, যেখানে ফায়ার সেফটি অফিসার পদে চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে মোট ছয়টি শূন্যপদ  রয়েছে। নিযুক্ত প্রার্থীদের কর্মস্থল হবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে, যেমন— কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, কোয়েম্বাটুর  এবং লখনউ, এছাড়াও ব্যাঙ্কের অন্যান্য শাখা অফিসেও পোস্টিং হতে পারে।

এই নিয়োগ সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক, যেখানে প্রথম পর্যায়ে নিয়োগ দেওয়া হবে তিন বছরের জন্য। কর্মদক্ষতা ও ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ পরবর্তীতে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত বর্ধিত করা যেতে পারে। নির্বাচিত প্রার্থীদের বেতন ও অন্যান্য সুবিধা ব্যাঙ্কের নির্ধারিত নিয়ম অনুসারে প্রদান করা হবে।

আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই ফায়ার সেফটি, ফায়ার ইঞ্জিনিয়ারিং অথবা সেফটি ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতাও থাকা আবশ্যক।

🔰 ১. সংস্থার নাম ও পদের বিবরণ :

সংস্থার নাম: এখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হলো ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)
পদের নাম: যে পদে নিয়োগ করা হবে সেটি হলো ফায়ার সেফটি অফিসার।
নিয়োগের ধরণ: এটি চুক্তিভিত্তিক (Contract Basis) ভাবে নিয়োগ করা হবে। 
মোট শূন্যপদ:: এই পদের মোট শূন্যপদ  ৬টি।

📍 ২. কর্মস্থল (Posting Location) :

নিযুক্ত প্রার্থীদের কর্মস্থল হবে —কলকাতা, মুম্বই, দিল্লি, কোয়েম্বাটুর, লখনউ, বেঙ্গালুরু এবং দেশের অন্যান্য শহরের ব্যাঙ্ক শাখায়।

৩. চুক্তির মেয়াদ ও বেতন কাঠামো :

এখানে প্রথমে নিয়োগ হবে ৩ বছরের জন্য। প্রয়োজন অনুযায়ী মেয়াদ সর্বাধিক ৫ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
বেতন: ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী নির্ধারিত (অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত পারিশ্রমিক)।

🎓 ৪. যোগ্যতা ও বয়সসীমা :
✅ বয়সসীমা :এই পদের জন্য সাধারণ প্রার্থীর বয়স : ২৩ থেকে ৪০ বছর এর মধ্যে  ।এছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের  সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন ।

শিক্ষাগত যোগ্যতা :

উপরিউক্ত পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা - ফায়ার সেফটি / ফায়ার ইঞ্জিনিয়ারিং / সেফটি ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা প্রয়োজন।

🧾 ৫. আবেদন  প্রক্রিয়া :
💻 এই পদের জন্য আবেদন করলে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।

💰 ৬. আবেদন ফি :
এই পদের জন্য আবেদন করতে হলে SC / ST / PwBD প্রার্থীদের লাগবে 175 টাকা। এবং General / OBC / Others প্রার্থীদের লাগবে 1000 টাকা। আবেদন ফি অনলাইন এ  (Debit/Credit Card / UPI / Net Banking) প্রভৃতির মাধ্যমে জমা দিতে হবে।

📅 ৭. গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদনের শেষ তারিখ: ২১ শে নভেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত । ইন্টারভিউয়ের তারিখ: পরবর্তীতে জানানো হবে (ওয়েবসাইটে প্রকাশিত হবে)।

🧩 ৮. নির্বাচনের পদ্ধতি :

প্রার্থীদের নির্বাচন করা হবে ইন্টারভিউ (Interview)-এর মাধ্যমে।
তারপর প্রয়োজনে লিখিত বা প্রেজেন্টেশন টেস্টও হতে পারে।
চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে।

📑 ৯. প্রয়োজনীয় নথিপত্র :

১. প্রার্থীর আবেদনের জন্য লাগবে জন্মতারিখের প্রমাণপত্র (Secondary Admit / Birth Certificate),
২. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
৩. অভিজ্ঞতার প্রমাণপত্র।
৩. জাতিগত সনদ (যদি প্রযোজ্য হয়)।
৪. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
৫. স্ক্যান করা স্বাক্ষর।
৬. আবেদন ফি প্রদানের রসিদ।

⚠️ ১০. গুরুত্বপূর্ণ নির্দেশনা ও পরামর্শ :

✅ মূল বিজ্ঞপ্তি সম্পূর্ণ পড়েই আবেদন করুন।
✅ সব নথি স্পষ্টভাবে স্ক্যান করে আপলোড করুন।
✅ ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে।
✅ আবেদন শেষ দিনে না করে আগে থেকেই জমা দিন।
✅ ইন্টারভিউ ও ফলাফল সংক্রান্ত আপডেট নিয়মিত ওয়েবসাইটে দেখুন।

🌐 ১১. অফিসিয়াল ওয়েবসাইট Apply Now

Share:

অল্প পুঁজিতে গাঁদা ফুলের চাষ ও ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করুন – দেখুন বিস্তারিত

নমস্কার : চাকরি যেমন আমাদের জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়,  সেই সাথে ব্যাবসাও  জীবনের আর একটি জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম।  তাই আজকে আপনাদের জানাবো ফুলের চাষ করে কিভাবে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। চলুন তাহলে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। .......


 
গাঁদা ফুল একটি জনপ্রিয় ও সর্বকালীন চাহিদা সম্পন্ন ফুল। বিয়ে, পূজা, ধর্মীয় অনুষ্ঠান, অফিস সাজসজ্জা, এমনকি হোটেল ও দোকানে প্রতিদিন এর ব্যবহার হয়। তাই এই ফুলের বাজার কখনও থামে না। অল্প পুঁজিতে শুরু করা যায় এবং যত্ন নিলে এক বিঘা জমিতে বছরে ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত নিট লাভ সম্ভব। গাঁদা ফুলের ব্যবসা শুধু কৃষি নয়, এটি একটি টেকসই উদ্যোগ। অল্প মূলধনে, সামান্য জমি আর নিয়মিত যত্নে আপনি স্থায়ীভাবে ভালো ইনকাম করতে পারেন। সময়মতো ফুল সরবরাহ, সুন্দর প্যাকেজিং, এবং গ্রাহকের আস্থা—এই তিনটি জিনিসই আপনার সফলতার মূল চাবিকাঠি। 🌼💰

🟢 ১. ব্যবসার উদ্দেশ্য ও লাভজনকতা বোঝা :

গাঁদা ফুল একটি জনপ্রিয় ও সর্বকালীন চাহিদাসম্পন্ন ফুল। বিয়ে, পূজা, ধর্মীয় অনুষ্ঠান, অফিস সাজসজ্জা, এমনকি হোটেল ও দোকানে প্রতিদিন এর ব্যবহার হয়। তাই এই ফুলের বাজার কখনও থামে না। অল্প পুঁজিতে শুরু করা যায় এবং যত্ন নিলে এক বিঘা জমিতে বছরে ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত নিট লাভ সম্ভব।

🟢 ২. প্রজাতি নির্বাচন :

গাঁদা ফুলের প্রধানত দুটি জাত:
1️⃣ আফ্রিকান গাঁদা (Tagetes erecta): বড় ফুল, গাঢ় রঙ, বাণিজ্যিকভাবে সবচেয়ে লাভজনক।
2️⃣ ফ্রেঞ্চ গাঁদা (Tagetes patula): ছোট ফুল, সাজসজ্জার জন্য বেশি জনপ্রিয়। তাই লাভজনক ব্যবসার জন্য আফ্রিকান জাত ব্যবহার করুন।

🟢 ৩. জমি নির্বাচন ও মাটি প্রস্তুতি :

গাছ ভালো বাড়ে যখন জমি রোদযুক্ত ও জল  নিষ্কাশনের ব্যবস্থা থাকে।
মাটির ধরন: মাটি  দোআঁশ বা বেলে দোআঁশ থাকলে চাষের পক্ষে অত্তান্ত উপযোগী ।
মাটি চাষের আগে জৈব সার, কম্পোস্ট ও ছাই মিশিয়ে দিন তাহলে ফুল বেশি ফলন দেয় ।
PH মান: ৬.৫ – ৭.৫ পরিমান হলে সবচেয়ে ভালো ফলন হয়। এবং জমি সমান করে নিন যাতে জল জমে না থাকে।

🟢 ৪. বীজ বপন ও চারা প্রস্তুতি :

বীজ বপনের ২৫–৩০ দিন পর চারা রোপণযোগ্য হয়।
বীজ বপনের আগে ১২ ঘণ্টা জলে ভিজিয়ে রাখলে দ্রুত অঙ্কুরোদ্গম হয়।
চারা ১৫–২০ সেমি বড় হলে মূল জমিতে রোপণ করুন।
গাছের মাঝে ৩০–৪০ সেমি দূরত্ব রাখুন।

🌱 সময়:

বর্ষার শুরু (জুন–জুলাই) বা হালকা শীতকাল (অক্টোবর–নভেম্বর) রোপণের জন্য সর্বোত্তম।


🟢 ৫. সার ও সেচ ব্যবস্থা :

জৈব সার: প্রতি বিঘায় ১৫–২০ কোয়ার্টার গোবর সার বা কম্পোস্ট ব্যবহার করুন ।
রাসায়নিক সার: ইউরিয়া, ফসফেট ও পটাশ (প্রতি ১০–১২ দিনে একবার করে) দিন।
সেচ: প্রতি ৩–৪ দিনে একবার করে হালকা সেচ দিন। অতিরিক্ত জল এড়িয়ে চলুন।

🟢 ৬. আগাছা ও রোগবালাই নিয়ন্ত্রণ :

নিয়মিত আগাছা পরিষ্কার করুন। পোকামাকড় হলে নিমপাতার রস, বায়ো-কীটনাশক বা নিম অয়েল ব্যবহার করুন। কিন্তু ফুল ফোটার সময় রাসায়নিক স্প্রে করবেন না।


🟢 ৭. ফুল সংগ্রহ :

রোপণের প্রায় ৫০–৬০ দিনের মধ্যে ফুল ফোটা শুরু হয়। ফুল সকাল বা বিকেলে তুলুন। প্রতিদিন ফুল সংগ্রহ করলে নতুন ফুল বেশি ফোটে। ফুল ছায়াযুক্ত স্থানে রাখুন যাতে সতেজ থাকে।


🟢 ৮. বাজার জাতকরণ ও বিক্রয় :

এটাই আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
1️⃣ স্থানীয় ফুলের বাজার ও পাইকারদের কাছে বিক্রি করুন।
2️⃣ মন্দির, বিয়ে-বাড়ি, ইভেন্ট সাজসজ্জাকারীদের সঙ্গে চুক্তি করুন।
3️⃣ অনলাইন প্রচার – Facebook Page, Instagram বা WhatsApp Group খুলে অর্ডার নিন।
4️⃣ নিজের নামের “ব্র্যান্ড ফুল মালা” তৈরি করতে পারেন।
5️⃣ নিয়মিত সাপ্লাই দিলে বড় দোকান বা ইভেন্ট প্ল্যানাররাও আপনাকে স্থায়ীভাবে কিনবে।


🟢 ৯. অতিরিক্ত আয়ের উৎস :

ফুলের মালা বা গারল্যান্ড তৈরি করে আপনি বিক্রি করতে পারেন ।শুকনো ফুল থেকে রঙ ও প্রসাধনী উপকরণ তৈরি তৈরী করতে পারেন । পাপড়ি থেকে পারফিউম বা আয়ুর্বেদিক প্রোডাক্ট তৈরি করতে পারেন। রপ্তানি বা শহরে পাইকারি বিক্রি করলে লাভ আরও বাড়ে।

🟢 ১০. খরচ ও লাভের হিসাব (১ বিঘা জমি অনুযায়ী আনুমানিক) :
উপকরণ খরচ (টাকা)
বীজ ও চারা ১,৫০০/-
সার ও কীটনাশক ৩,০০০/-
শ্রমিক ও সেচ ৫,০০০
পরিবহন ও বাজার খরচ ২,০০০/-
মোট খরচ ১১,৫০০/-
আয় (গড়) ৫০,০০০/-–৭০,০০০/-
নিট লাভ ৩৫,০০০/-৫৫,০০০/- টাকা প্রতি মৌসুমে

🟢 ১১. সফলতার রহস্য :

🌼 নিয়মিত পরিচর্যা ও সঠিক সময়ে সেচ দিন । 
🌼 বাজার চাহিদা বুঝে ফুল তুলুন। 
🌼 ধারাবাহিক মান বজায় রাখুন।
🌼 সামাজিক মাধ্যমে প্রচার করুন।
🌼 স্থানীয় দোকানের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করুন। 

🌸 উপসংহার :

গাঁদা ফুলের ব্যবসা শুধু কৃষি নয়, এটি একটি টেকসই উদ্যোগ। অল্প মূলধনে, সামান্য জমি আর নিয়মিত যত্নে আপনি স্থায়ীভাবে ভালো ইনকাম করতে পারেন। সময়মতো ফুল সরবরাহ, সুন্দর প্যাকেজিং, এবং গ্রাহকের আস্থা—এই তিনটি জিনিসই আপনার সফলতার মূল চাবিকাঠি। 🌼💰

🌿 গল্পের শিক্ষা :

👉 ছোট করে শুরু করুন, বড় করে ভাবুন।
👉 জমি যত্নে রাখুন, সময়মতো সেচ দিন।
👉 নিজের ব্র্যান্ড বানান, মানুষকে বিশ্বাস দিন।
👉 ধারাবাহিকতা, পরিশ্রম আর পরিকল্পনা—এই তিনটি জিনিসেই লুকিয়ে আছে সাফল্য।


আমাদের এই প্রতিবেদন যদি আপনার ভালো লেগে থাকে এবং  এই ব্যবসা করে আপনি লাভবান হন এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না এবং কি ধরণের  খবর আপনি জানতে চান কমেন্ট করে জানান  আর নিয়মিত চোখ রাখুন আমার এই ওয়েবসাইট মিঠুন ইন্টারনেট এ।  ধন্যবাদ। 
Share:

🎪 মেলায় খেলনার ব্যবসা করে প্রচুর আয় — জানুন বিস্তারিত। ..

🎪 মেলায় খেলনার ব্যবসা করে প্রচুর আয় — জানুন বিস্তারিত। ..



Content Creator - Mithun : আজকের দিনে মেলা এমন একটি জায়গা যেখানে মানুষ আনন্দ, বিনোদন আর কেনাকাটার জন্য ভিড় জমায়। এই সুযোগে অনেকেই সামান্য বিনিয়োগে ভালো আয় করতে পারেন — বিশেষ করে খেলনা বা গেম পরিচালনার ব্যবসার মাধ্যমে। নিচে ধাপে ধাপে জানানো হলো কিভাবে আপনি  খুব সহজেই মেলায় এই ব্যবসা শুরু করে প্রতিদিন প্রচুর ইনকাম করে লাভবান হতে পারো।

🧩 ধাপ ১: পরিকল্পনা ও জায়গা নির্বাচন :

প্রথমে আপনাকে  সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ধরনের মেলায় ব্যবসা করবে — গ্রামীণ মেলা, দুর্গাপূজা মেলা, বা শহরের ফুড ফেস্ট? যেখানে বেশি ভিড় হয়, বিশেষ করে পরিবার ও বাচ্চারা আসে, সেই জায়গা বেছে নিন ।

এরপর স্থানীয় ক্লাব বা মেলা কমিটির সঙ্গে যোগাযোগ করে জায়গা বুক করুন। জায়গা বুকিং সাধারণত সেই জায়গার পরিবেশ অনুযায়ী ৩ দিন থেকে ৭ দিনের জন্য বুকিং হয়, এছাড়াও মেলার দিন বেশি কিংবা কম ও হতে পারে সেটা সেই জায়গার উপরে নির্ভর করে।



💡 ধাপ ২: এবার আপনাকে বেঁচে নিয়ে হবে আপনি কোন ধরনের খেলনা বা গেম রাখবেন। :

খেলনা বা গেম এমন হতে হবে যা সহজে খেলা যায় এবং মানুষকে আকর্ষণ করে। কিছু জনপ্রিয় গেম এর উদাহরণ —
🎯 রিং টস
⚽ বল টার্গেট
🐟 ফিশিং গেম
🎁 লাকি ড্র বা স্পিন দ্য হুইল
🎈 বেলুন শ্যুট। ইত্যাদি 

এগুলোতে মানুষ সামান্য টাকায় খেলতে পারে এবং পুরস্কার জেতার সুযোগ পায়, যা তাদের আকর্ষণ করে বারবার খেলতে।



💰 ধাপ ৩: ব্যাবসায়ীর প্রাথমিক বিনিয়োগ ও খরচ এর হিসাব :

ছোটভাবে শুরু করতে চাইলে প্রথমে আপনাকে ৫,০০০–১০,০০০ টাকায় শুরু কোনো পারেন। এতে লাগবে —

টেন্ট বা ছাউনি, টেবিল, চেয়ার, গেম সেট বা খেলনা, আলো ও সাউন্ড সিস্টেম, ছোট পুরস্কার (চাবির রিং, খেলনা, বল ইত্যাদি).

প্রথম দিকে পুরস্কার ছোট রাখো, পরে যখন আয় বাড়বে তখন দামি পুরস্কার যোগ করতে পারো।



🎟️ ধাপ ৪: টিকিট ও দাম নির্ধারণ :

প্রতিটি খেলায় টিকিটের দাম নির্ধারণ করুন যেমন —
👉 একবার খেলার দাম ২০ টাকা।
👉 ৩ বার খেলার অফার ৫০ টাকা।

এভাবে অফার দিলে মানুষ বেশি টিকিট কিনবে। দিনে গড়ে ২০০ জন খেললে সহজেই ২০০০–৩০০০ টাকা পর্যন্ত আয় হতে পারে।

🤝 ধাপ ৫: আপনার গ্রাহক সেবা ও আচরণ বিধি কেমন হওয়া উচিত। :

হাসিমুখে কথা বলুন, শিশু ও পরিবারের সঙ্গে নম্রভাবে আচরণ করুন। কেউ খেলায় না জিতলেও যেন তারা আনন্দ পায়। এতে তারা আবার আপনার কাছে  ফিরে আসবে এবং আপনার  স্টল জনপ্রিয় হবে। প্রতিটি গেমের নিয়ম পরিষ্কারভাবে বোঝান , যেন কেউ ঠকানোর অনুভূতি না পায়।



🏆 ধাপ ৬: পুরস্কার ও প্রোমোশন :

সস্তা কিন্তু আকর্ষণীয় পুরস্কার দিন  — যেমন ছোট পুতুল, টেডি, বল, গিফট বক্স ইত্যাদি। দিনের শুরুতে কয়েকজনকে বিনামূল্যে খেলতে দিন যাতে ভিড় জমে যায়। লাউড স্পিকারে ঘোষণা করুন যাতে সবাই শুনতে পাই আপনি জি করছেন হা খেলাচ্ছে। :

“আসুন খেলুন, জিতে নিন দারুণ পুরস্কার! মাত্র ২০ টাকায় মজা আর ভাগ্য দুটোই আপনার হাতে!”

📊 ধাপ ৭: হিসাব নথিক ভাবে রাখা এবং লাভ কত হলো বুঝুন। প্রতিদিনের টিকিট বিক্রির পরিমাণ, খরচ ও লাভ লিখে রাখুন । কোন খেলায় বেশি আয় হচ্ছে তা দেখে পরের মেলায় সেই গেমে ফোকাস করুন । এতে আপনার ব্যবসা আরো দ্রুত বড় হবে।

⚙️ ধাপ ৮:ব্যাবসায়ী  নিরাপত্তা ও অনুমতি :

যে জায়গায় মেলা বসছে, সেখানে স্থানীয় প্রশাসন বা ক্লাবের অনুমতি নিন । বিদ্যুৎ সংযোগ, আগুনের নিরাপত্তা, ও বাচ্চাদের নিরাপত্তার দিকে বিশেষ খেয়াল রাখুন ।একবার আপনার স্টল নিরাপদ ও বিশ্বাসযোগ্য প্রমাণিত হলে, পরবর্তী মেলায় জায়গা পেতে আর কষ্ট হবে না।

🚀 ধাপ ৯: ভবিষ্যতে বড় ব্যবসা গড়ে তুলুন :

যখন একাধিক মেলায় সফল হবেন , তখন নিজের গেম সেট ভাড়ায় দিন অন্যদের। এতে আলাদা আয়ের উৎস তৈরি হবে। নিজস্ব ব্র্যান্ড তৈরি করো — যেমন “Mithun Game Zone” বা “Happy Mela Fun House” — এতে মানুষ আপনাকে চিনবে ও মনে রাখবে।

উপসংহার :

মেলায় খেলনা বা গেম ব্যবসা খুবই লাভজনক যদি সঠিকভাবে আপনি পরিকল্পনা করে নিজের মতো নিজেকে তৈরী করতে পারেন। শুরুতে ছোটভাবে শুরু করুন, গ্রাহকদের মন জয় করুন, আর ধীরে ধীরে নিজের ব্যবসা বড় করুন। সততা, হাসিমুখ, আর সামান্য উদ্যোগই আপনাকে নিয়মিত আয়ের পথে নিয়ে যেতে পারে।- ধন্যবাদ -
Share:

রাজ্যে লিখিত পরীক্ষা ছাড়াই অষ্টম শ্রেণী ও গ্রাজুয়েশন পশে চাকরি। জানুন সম্পূর্ণ আবেদন পদ্ধতি।

নমস্কার : পশ্চিম বঙ্গের চাকরি প্রার্থীদের  জন্য আবারো একটি দারুন সুখবোর । রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরে কর্মী নিয়োগ করা হবে। আর এটি অষ্টম শ্রেণী ও গ্রাজুয়েশন পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

অতএব, আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক কোন কোন পদে নিয়োগ করা হবে, কত টাকা আবেদন করতে লাগবে। বয়স সীমা  কত? এবং আবেদনের শেষ তারিখ কবে ইত্যাদি বিষয়ে জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 

এবার চলুন জেনে নিই  বিস্তারিত তথ্য। ..


এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হলো :-
১) পদের নাম : সুপারিন্টেন্ডেন্ট পদ।

মোট শূন্যপদ : ১টি। আর এটি জেনারেল কোঠায় নিয়োগ করা হবে। এই পদে একমাত্র মেয়ে দেরকে নিয়োগ করা হবে। 

বয়স : এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।  

শিক্ষাগত যোগ্যতা : যোগ্যতা হিসাবে ধরতে গেলে যে কোনো সীকৃত বোর্ড থেকে গ্রাজুয়েশন পাস এবং সেই সাথে নবগ্রাম ব্লকের স্থায়ী বাসিন্দা হলে  এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

মাসিক বেতন : সুপারিন্টেন্ডেন্ট পদের জন্য চাকরি প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১০হাজার টাকা। 

২) পদের নাম :  কুক।

মোট শূন্যপদ : ১টি। আর এটি জেনারেল কোঠায় নিয়োগ করা হবে। এই পদে একমাত্র মেয়ে দেরকে নিয়োগ করা হবে। 

বয়স : এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : যোগ্যতা হিসাবে ধরতে গেলে যে কোনো সীকৃত বোর্ড থেকে ক্লাস অষ্টম শ্রেণী পাস এবং সেই সাথে বাংলা সুন্দর ভাবে লিখতে পড়তে বলতে জানতে হবে। এবং সেই সাথে নবগ্রাম ব্লকের স্থায়ী বাসিন্দা হলে  এই পদের জন্য আবেদন করতে পারবেন।  

মাসিক বেতন : কুক পদের জন্য চাকরি প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৭ হাজার টাকা।

৩) পদের নাম :  হেল্পার।

মোট শূন্যপদ : ১টি। আর এটি জেনারেল কোঠায় নিয়োগ করা হবে। এই পদে একমাত্র মেয়ে দেরকে নিয়োগ করা হবে। 

বয়স : এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : যোগ্যতা হিসাবে ধরতে গেলে যে কোনো সীকৃত বোর্ড থেকে ক্লাস অষ্টম শ্রেণী পাস এবং সেই সাথে বাংলা সুন্দর ভাবে লিখতে পড়তে বলতে জানতে হবে। এবং নবগ্রাম ব্লকের স্থায়ী বাসিন্দা হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।  

মাসিক বেতন : হেলপার  পদের জন্য চাকরি প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৫ হাজার টাকা। 
 

আবেদনের তথ্য :
ক) বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের আগে বা সেই তারিখে প্রার্থীর অবশ্যই বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা অনুযায়ী  থাকতে হবে। যাচাই-বাছাইয়ের সময় যদি দেখা যায় যে প্রার্থী বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পরে সেই যোগ্যতা অর্জন করেছেন, তবে তার আবেদন তাৎক্ষণিক ভাবে বাতিল করা হবে।

খ) যে সব প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চান তারা কেবল মাত্র একটি পোস্টেই আবেদন করতে পারবেন। এক বা একাধিক পোস্টে আবেদন করলে আবেদন বাতিল হয়ে যাবে। 

নিয়োগ পদ্ধতি : এখানে সুপারিন্টেন্ডেন্ট পদের জন্য যারা আবেদন করবেন তাদের পরীক্ষার বিষয় থাকবে - ইংলিশ, বাংলা, জেনারেল নলেজে, এবং এরিথমেটিক এর উপর। আর এই বিষয়ের উপর পরীক্ষা হবে মাল্টিপল চয়েস এর উপরে। পরীক্ষার প্রাপ্ত নম্বর থাকবে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা। তারপর থাকবে ভাইভা ২৫ নম্বরের। আর কুক ও হেল্পার পদের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না।  ভাইভার উপরে নিয়োগ করা হবে। আর ভাইভা হবে ২৫ নম্বরের। এখানে  কুক ও হেল্পার দুটোরই ২৫ নম্বরের ভাইভা হবে।

কুক ও হেল্পার পদে আবেদন করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় কাগজ পত্র লাগবে। ...

১) জন্মের প্রমাণপত্র। 
২) বসবাসের প্রমাণপত্র। 
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান। 
৪) আঁধার কার্ড। 
৫) ভোটার কার্ড। 
৬) জাতিগত শংসাপত্র (যদি থাকে) । 
৭) অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে) ।
৮) ৩ কপি পাসপোর্ট সাইজের ফটো। 

সুপারিন্টেন্ডেন্ট  পদে আবেদন করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় কাগজ পত্র লাগবে। ...

১) মাধ্যমিক এডমিট। 
২) মাধ্যমিক মার্কশীট ও সার্টিফিকেট। 
৩) উচ্চ মাধ্যমিক মার্কশীট ও সার্টিফিকেট।  
৪) বসবাসের প্রমাণপত্র।  
৫) আঁধার কার্ড। 
৬) ভোটার কার্ড। 
৭) জাতিগত শংসাপত্র (যদি থাকে) । 
৮) অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে) ।
৯) ৩ কপি পাসপোর্ট সাইজের ফটো।  

 
আবেদন পদ্ধতি : এই আবেদন Offline এর মাধ্যমে আবেদন করতে হবে।  আবেদন  পাঠাতে হবে এই 

ঠিকানায় ----
1. Application from duly filled in addressed to the P.O.- CUM-D.W.O. BCW&TD, ROOM NO.:313, NEW ADMINISTRATIVE BUILDING, BERHAMPUR, MUSSHIDABAD, PIN- 742101.

2. Superscribed by envelop to be dropped in drop box kept at the Room No.:313, New Administrative building Berhampur, Murshidabad or may be send by ordinary post.

3. Name of the post of Applied for must be mentioned on the Envelop to be dropped/sent.
4. No Applicatio through Speed post/Registered post/Courier is entertained.

আবেদনের শেষ তারিখ : আবেদন ফর্ম  অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সমস্ত কিছু ফিলআপ  করে নির্দিষ্ট ঠিকানায় -১২.১১.২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে। 

Notification : Click Here
Application From : From Download            


আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আবার নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে Website এ দিয়ে দেওয়া হবে। আপনারা নিয়মিত ওয়েবসাইট Follow করবেন। - ধন্যবাদ 

Share:

Rail Recruitment 2025 : রেলে ৫৮১০টি শূন্যপদে ভারতীয় রেলে NTPC বিভাগে নিয়োগ। আবেদন শুরু জানুন বিস্তারিত

রেলে ৫৮১০টি শূন্যপদে ভারতীয় রেলে NTPC বিভাগে নিয়োগ। আবেদন শুরু জানুন বিস্তারিত...

 নমস্কার : প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য দারুন একটি সুখবোর। আবারো চাকরির বাজারে ভারতীয় রেলের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে বিভিন্ন ধরণের পোস্টে NTPC বিভাগের অধীনে নিয়োগ করা হবে। অতএব কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে, যোগ্যতা কি রয়েছে, বয়সসীমা কত? আবেদন পদ্ধতি কি? লাস্ট ডেট কবে? ইত্যাদি বিষয়ে জানতে হলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 


এখানে মোট ৫৮১০টি শুন্য পদে নিয়োগ করা হবে।  আর এখানে যে সমস্ত পোস্ট গুলিতে নিয়োগ করা হবে সেগুলি হলো ---


A . Chief Commercial Cum Ticket Supervisor. (Total Vacancy- 161)
B. Station Master, (Total Vacancy- 615)
C. Goods Train Manager. (Total Vacancy- 3416)
D. Junior Accounts Assistant Cum Typist. (Total Vacancy- 921)
E. Senior Clerk Cum Typist. (Total Vacancy- 638)
F.  Traffic Assistant. (Total Vacancy- 59)

এবার প্রত্যেকটি শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জানানো হলো.....

A) পদের নাম : Chief Commercial Cum Ticket Supervisor.

মোট শূন্যপদ : ১৬১টি। 

বয়স : এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুসারে  Gen/ OBC দের ৩ বছরের ছাড়, SC / ST প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে ৫বছরের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে গ্রাডুয়েশন পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

বেতন : এই পদের জন্য চাকরি প্রার্থীদের বেতন হবে ৩৫হাজার ৪০০টাকা। সেই সাথে মেডিক্যাল স্টান্ডার্ট B2 ( মাঝারি ফিটনেস ও ভালো দৃষ্টি  শক্তি থাকতে হবে। )

B) পদের নাম : Station Master

মোট শূন্যপদ : ৬১৫টি।
 
বয়স : এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুসারে  Gen/ OBC দের ৩ বছরের ছাড়, SC / ST প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে ৫ বছরের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে গ্রাডুয়েশন পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

বেতন : এই পদের জন্য চাকরি প্রার্থীদের বেতন হবে ৩৫হাজার ৪০০টাকা। সেই সাথে মেডিক্যাল স্টান্ডার্ট A2 ( মাঝারি ফিটনেস ও ভালো দৃষ্টি  শক্তি থাকতে হবে। )

C) পদের নাম : Goods Train Manager

মোট শূন্যপদ : ৩৪১৬টি। 

বয়স : এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুসারে  Gen/ OBC দের ৩ বছরের ছাড়, SC / ST প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে ৫বছরের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে গ্রাডুয়েশন পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

বেতন : এই পদের জন্য চাকরি প্রার্থীদের বেতন হবে ২৯হাজার ২০০টাকা। সেই সাথে মেডিক্যাল স্টান্ডার্ট A2 ( মাঝারি ফিটনেস ও ভালো দৃষ্টি  শক্তি থাকতে হবে। )

D) পদের নাম : Junior Accounts Assistant Cum Typist

মোট শূন্যপদ : ৯২১টি। 

বয়স : এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুসারে  Gen/ OBC দের ৩ বছরের ছাড়, SC / ST প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে ৫বছরের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে গ্রাডুয়েশন পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
 
বেতন : এই পদের জন্য চাকরি প্রার্থীদের বেতন হবে ২৯হাজার ২০০টাকা পর্যন্ত । সেই সাথে মেডিক্যাল স্টান্ডার্ট C2 ( মাঝারি ফিটনেস ও ভালো দৃষ্টি  শক্তি থাকতে হবে। )

E) পদের নাম : Senior Clerk Cum Typist

মোট শূন্যপদ : ৬৩৮টি। 

বয়স : এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুসারে  Gen/ OBC দের ৩ বছরের ছাড়, SC / ST প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে ৫বছরের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে গ্রাডুয়েশন পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
 
বেতন : এই পদের জন্য চাকরি প্রার্থীদের বেতন হবে ২৯হাজার ২০০ টাকা পর্যন্ত । সেই সাথে মেডিক্যাল স্টান্ডার্ট C2 ( মাঝারি ফিটনেস ও ভালো দৃষ্টি  শক্তি থাকতে হবে। )

F) পদের নাম : Traffic Assistant

মোট শূন্যপদ : ৫৯টি। 

বয়স : এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুসারে  Gen/ OBC দের ৩ বছরের ছাড়, SC / ST প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে ৫বছরের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে গ্রাডুয়েশন পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
 
বেতন : এই পদের জন্য চাকরি প্রার্থীদের বেতন হবে ২৫হাজার ৫০০ টাকা পর্যন্ত । সেই সাথে মেডিক্যাল স্টান্ডার্ট A2 ( মাঝারি ফিটনেস ও ভালো দৃষ্টি  শক্তি থাকতে হবে। )

নিয়োগ প্রক্রিয়া : এই সমস্ত পদ গুলির জন্য নিয়োগ করা হবে কম্পিউটার বেসড টেস্ট (CBT) এর মাধ্যমে। পরীক্ষায় পাস করলে শারীরিক ক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন।

আবেদন ফিস : আবেদন করার জন্য Gen / OBC  প্রার্থীদের ৫০০টাকা জমা করতে হবে।  এবং  সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা আছেন তাদের ২৫০টাকা অনলাইন এর মাধ্যমে কাটাতে হবে।

আবেদন পদ্দতি : এই সমস্ত পদ গুলির জন্য Online এর মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদনের লাস্ট ডেট : ২০শে নভেম্বর ২০২৫ রাত্রি ১১টা ঊনষাট এর মধ্যে।

 
Notification : Click Here
Website : Apply Now            




আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আবার নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে Website এ দিয়ে দেওয়া হবে। আপনারা নিয়মিত ওয়েবসাইট Follow করবেন। - ধন্যবাদ



#RRB Rail. # NTPC, # WB Job, # WB Rail Job


Thank You
Share:

মাসে ৭০হাজার টাকা বেতনে মালদা জেলার জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে একাধিক পদে কর্মী নিয়োগ :-

মাসে ৭০হাজার টাকা বেতনে মালদা জেলার জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে একাধিক পদে কর্মী নিয়োগ :-






নমস্কার : প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য দারুন একটি সুখবোর।  মালদা জেলার জেলা প্রশাসনের অধীনে বিভিন্ন পদে মোট  ৫১জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এবং অস্থায়ী পদে। অতএব চাকরি প্রার্থীদের এটি একটি দারুন সুযোগ হতে চলেছে। যে সমস্ত আবেদন কারীরা আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ করা হবে। 



১. নিয়োগকর্তা : Chief Medical Officer  of  Health Malda (CMOH) Malda 

২. পদের নাম : Pacdiatrician Medical Officer and More.

৩. মোট শূন্যপদ : মালদা জেলা প্রশাসনের অধীনে বিভিন্ন পদে মোট ৫১ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। 

৪. শিক্ষাগত যোগ্যতা : এই মালদা জেলা প্রশাসনের অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটি - মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। তাই আবেদন করার আগে অবশ্যই Officially Notification ভালো করে দেখে তবেই ফর্ম ফিলাপ করবেন। 



    এছাড়াও যে সমস্ত টেকনিকাল পদ আছে সেই সমস্ত পদে আবেদন করতে হলে কম্পিউটার এর উপর যেমন-  M. S  Word এবং Typing কোর্স করে থাকলে তবেই উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন। 

৫. বয়স সীমা : উল্লিখিত পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা আছেন তাদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়  পাবেন। 

৬. বেতন কাঠামো : এখানে বিভিন্ন রকমের পদ রয়েছে তার মধ্যে ভিন্ন ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন বেতন রয়েছে। এখানে শুরুতে ১০হাজার টাকা থেকে শুরু করে ৭০হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়াও বেতনের পাশাপাশি অন্যান ভাতা ও সুবিধা পাবেন।



৭. আবেদন ফিস : চাকরি প্রার্থীদের আবেদন করতে হলে আবেদন ফিস - Gen/ OBC দের ১০০ টাকা এবং SC/ ST প্রার্থীদের ৫০টাকা জমা করতে হবে।
 
৮. আবেদন প্রক্রিয়া : প্রার্থীদের উপরিউক্ত চাকরির জন্য আবেদন করতে হলে মালদা জেলার সরকারি ওয়েবসাইটে গিয়ে Online এর মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন। সেই সাথে প্রয়োজনীয় নথি যেমন - শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশীট, আঁধার কার্ড, জন্ম তারিখের প্রমান পত্র, ছবি ইত্যাদি আপলোড করতে হবে। তারপর ফর্ম Submit করার পর Print করে রেখে দেবেন।


 
৯. আবেদনের শেষ তারিখ : প্রার্থীদের আবেদন করতে হলে ৩১শে অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে। 

পদগুলির নাম (CMOH Malda Recruitment 2025 অনুযায়ী):

Post NameNo of Posts
Paediatrician, FRU01
Obstetricians and Gynecologists, FRU01
Pediatrician, RBSK-DEIC01
Medical Officer, RBSK-DEIC01
Dental Technician01
Medical Officer (Specialist - Medicine)04
Medical Officer (Specialist - Paediatrics)04
Medical Officer (Specialist - G & O)04
Medical Officer (Specialist - Ophthalmologist)04
Municipality Accounts Manager (NUHM)01
District Consultant, NTCP01
Counselor, NPCDCS01
Peer Support, NVHСР01
Hospital Attendant, NPHCE02
Sanitary Attendant, NPHCE02
TBHV, NTEР01
STLS, NTЕP02
Laboratory Technician, NTEP01
Medical Officer, NTЕР02
Medical Officer, NUHМ01
Staff Nurse, NUHM02
Medical Officer, RKSK01
Medical Officer under XVFCHG02
Staff Nurse under XVFCHG03
Block Public Health Manager, XVFCHG07

Website - 👉Click Here

Notification - 👉Click Here


West Bengal Group C & D Recruitment 2025: অষ্টম ও মাধ্যমিক পাশে রাজ্যে বড় নিয়োগ! এখনই আবেদন করুন

 

আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আবার নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে Website এ দিয়ে দেওয়া হবে। আপনারা নিয়মিত ওয়েবসাইট Follow করবেন। - ধন্যবাদ 

Share:

Recent Posts